একেই কি বলে সভ্যতা [NET-SET] – প্রশ্ন ও উত্তর (২)


মধুসূদন দত্ত রচিত প্রহসন ‘একেই কি বলে সভ্যতা‘  ইউজিসির নেট (বাংলা) সিলেবাসের ‘নাটক’ অংশের অন্তর্গত। আলোচ্য নাটকের চারটি গর্ভাঙ্কের আলোচনা ৪টি পর্বে সম্পন্ন হবে। এই পোস্টে প্রথম অঙ্কের ২য় গর্ভাঙ্কের আলোচনা দেওয়া হলো।
একেই কি বলে সভ্যতা
প্রথম অঙ্ক
দ্বিতীয় গর্ভাঙ্ক
প্রশ্ন ও উত্তর ঃ

একেই কি বলে সভ্যতা [NET-SET] – প্রশ্ন ও উত্তর (২)


[১] একেই কি বলে সভ্যতা’ নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কের স্থান কী ছিল ?

= সিক্‌দার পাড়া স্ট্রীট

[২] ১ম অংক/২য় গর্ভাঙ্ক–এ প্রথম প্রবেশ ঘটেছে কার ?

আরো পড়ুন :  ক্রিকেটে সারদারঞ্জন রায়চৌধুরীরর অবদান লেখ

= বাবাজীর

[৩] ওর মাথায় খানিক জল ঢেলে দে’ – কার মাথায় ?

= বাবাজীর মাথায়, কারণ তিনি অপরিচিত এক গৃহের দরজায় ঘা দিয়ে দিয়েছিলেন।

[৪] বাবাজী যে মোল্লা নয় বৈরাগী ঠাকুর তা কিভাবে তারা জানতে পেরেছিল ?

= বাবাজীর হাতের ‘কুঁড়োজালি’ (অর্থাৎ ব্যঙ্গে জপমালার থলি ) দেখে।

[৫] যেন তুলসীবনের বাঘ – বক্তা কে ?

= প্রথম বারবিলাসিনী বাবাজীকে বলেছিল।

[৬] দ্বিতীয় বারবিলাসিনীর নাম কী ছিল ?

= বামা।

[৭] জ্ঞানতরঙ্গিনী সভাকে বারবিলাসিনীরা কী ভেবেছিল ?

= তরঙ্গিনী নামের কোনো এক গণিকা।

[৮] জেলে না যাওয়ার কারণ হিসেবে বাবাজীর কী বলেছিল ?

আরো পড়ুন :  জন্মখণ্ড : শ্রীকৃষ্ণকীর্তন : গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর Shri Krishna Kirtan : Bengali Literature : NET SET Bangla

= সঙ্গে টাকা ছিল এবং পুলিশ সাহেবের ঘুষ খাওয়ার বাতিক ছিল।

[৯] সার্জেন্টের কী রোগ ছিল বলে বাবাজী উল্লখ করে ?

= হাতপাতা রোগ [অর্থাৎ ঘুষখোর]।

[১০] হেঁদু বেটারাই দুনিয়াদারির মজা করে ন্যেলে – বক্তা।

= দ্বিতীয় মুটিয়া।

[১১] কোন কোন বিক্রেতার কথা এখানে আছে ?

= ফুল ও বরফ বিক্রেতা।

[১২] যন্ত্রীগণের সঙ্গে কারা এসেছিল ?

= নিতম্বিনী ও পয়োধরা নাম্নী পতিতা।

[১৩] কে কাকে ব্রান্ডি খাইয়েছিল ?

= কালীনাথ নিতম্বিনী নাম্নী পতিতাকে।

[১৪] নিতম্বিনী নাচতে পারবে না কেন ?

= গতকালের মদ্যপানে তাঁর মাথা তখনো ঘুরছিল তাই।

আরো পড়ুন :  ইতিহাসের ধারণা : গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর [দশম শ্রেণি]


** প্রথম অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কের সমস্ত প্রশ্নের উত্তর পিডিএফ হিসেবে পান নিচের লিংকে ক্লিক করে—-









———————————

 


error: সংরক্ষিত !!
Scroll to Top